স্পটিফাইতে বন্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:৩৮  
স্পটিফাই টেকনোলজি জানিয়েছে ২০২০ সালের প্রথমদিকেই মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটিতে বন্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন। গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিউজিক স্ট্রিমিং সেবাটিতে বর্তমানে প্রায় ১৪১ মিলিয়ন বিজ্ঞাপন সম্বলিত প্লাটফর্ম ব্যবহারকারী রয়েছে। এর আগে ফেসবুক এবং গুগলও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে কঠোর হয়েছে। ইতিমধ্যে বেশকিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। টুইটার অক্টোবরে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। ডিবিটেক/বিএমটি